টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হুমায়রা আক্তার (৩০) টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ইসলামাবাদ এলাকার ছলিম উল্লাহর মেয়ে ও মো. ইসমাইলের স্ত্রী। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোররাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ এলাকার পলাতক আসামি ইসমাইলের ঘরে ১ ঘণ্টা অভিযান […]