চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম ব্রিকস-২ ইটভাটার লেবারসেডে নুর হোসেন নামে এক মাঝিকে মারধর ও তাকে বাঁচাতে আসা শ্রমিক জাহাঙ্গীর আলমকে গুলি করার অভিযোগ উঠেছে অন্য দুই ইটভাটার মাঝির বিরুদ্ধে। তারা হলো- আরবিএল ব্রিকফিল্ডের মাঝি আমান উল্লাহ প্রকাশ বাদশা ও ডিবিএম ব্রিকফিল্ডের মাঝি জামাল। গুলিবিদ্ধ শ্রমিক জাহাঙ্গীর আলম (৪০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জাকির হোসেনের ছেলে। সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে তেমুহনী নয়াখালের মুখ চট্টগ্রাম ব্রিকস-২ এর লেবারসেডে এ ঘটনা ঘটে। জানা […]