কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগের অভিযানে আনুমানিক ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলার ফাঁসিয়াখালী দরগা গেটের পিছনে সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে উঠা একটি পাকা বাড়ির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে মো. সাদেকুর রহমান বলেন, বেশকিছু দিন থেকে কতিপয় দখলবাজ চক্র ফাঁসিয়াখালী এলাকার দরগা গেটের পিছনে সংরক্ষিত বনভূমি জবরদখল করে পাকা ঘর তৈরি করছিল। খবর পেয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে সদ্য নির্মিত […]