বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মানের সঞ্চালনায় ও বান্দরবান অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরহাদ আজিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাঈমুল […]