বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) বিকাল সাড়ে ৩টায় শোভাযাত্রাটি মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক প্রদক্ষিণ করে মানিকছড়ি বাজার হয়ে মহামুনি বৌদ্ধ বিহারে গিয়ে ধর্মীয় আলোচনা সভায় মিলিত হয়। বিভিন্ন বিহারের অধ্যক্ষ, ধর্মীয় গুরু ও শতশত দায়ক-দায়িকা রঙ-বেরঙের বৌদ্ধ পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সভায় […]