সন্দ্বীপের গুপ্তছড়া টু সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন করতে আগামীকাল সোমবার (২৪ মার্চ) সন্দ্বীপ যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সন্দ্বীপের সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের নেতৃত্বে সন্দ্বীপ সফরে আসা অন্যান্য উপদেষ্টারা হলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া […]