চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত আবুল বশর চৌধুরী ৯ নম্বর ওয়ার্ডের আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বারের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সভাপতি এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান বলেন, গতকাল শুক্রবার রাতে দাওয়াত খেয়ে বিয়ে বাড়ির বাইরে রাস্তায় […]