চট্টগ্রামের বাঁশখালীতে গোয়ালঘর মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাম্বল পাতলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সে রাজমিস্ত্রির কাজ করত। নিহত জসিম উদ্দিন দক্ষিণ চম্বল এলাকার নুরুল হকের ছেলে। সত্যতা নিশ্চিত করে জসিমের আত্মীয় মো. আবু হানিফ বলেন, বাড়ির পাশে পুরাতন গোয়ালঘর মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে […]