টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল অবশেষে স্বাভাবিক হয়েছে। দীর্ঘ ৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন স্বাভাবিক নৌরুটে যাতায়ত করছে যাত্রী ট্রলার ও স্পিডবোট। রবিবার (৭ জুলাই) সকালে টেকনাফ ঘাট থেকে দুটি ট্রলার সেন্টমার্টিনে এবং সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে আসে। বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল মিয়ানমারের সংঘাতের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দু’বার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। […]