সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বান্দরবানের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এলাকায় গিয়ে লোকজনকে সচেতন করেছে বৈষম্যবিরোধী সচেতন ছাত্রসমাজ। রবিবার (১১ আগস্ট) সকালে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে তারুণ্যের জয়যাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-ছাত্রীরা মিছিল সহকারে গিয়ে এই সচেতনতা কার্যক্রম চালান। শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। বান্দরবান শহরের বালাঘাটা, কালাঘাটা, বাসস্টেশন, বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় গিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষদের নির্ভয়ে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। […]