চট্টগ্রামের রাউজানে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল সাড়ে দিনটার দিকে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাখাল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন লালু দে, রতন দে, নিতাই দে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, বিকেলে হঠাৎ আগুনে ঘর তিনটি পুড়ে যায়। এরমধ্যে একটি মাটির ঘর এবং দুটি বাঁশের বেড়ার। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, […]