কাপ্তাই ৫৬ বেঙ্গল সেনা জোন বিশেষ অভিযান চালিয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্ধ্যা ইউনিয়ন থেকে বাঙালহালিয়া ইউপির নিখোঁজ চেয়ারম্যান আদোমং মারমাকে উদ্ধার করেছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এর আগে, ২৫ আগস্ট রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা (৫০) নিখোঁজ হন। চেয়ারম্যানের পারিবারিক সূত্রে জানা যায়, আদোমং চেয়ারম্যান ঘটনার দিন সকালে তার নিজ বাড়ি হতে বাঙালহালিয়া ইউপি সদস্যদের সম্মানি উত্তোলনের জন্য রাজস্থলী উপজেলা সদরে সোনালী ব্যাংকে […]