ভাটা পড়লেই দুর্ভোগে পড়ে যান সীতাকুণ্ড-সন্দ্বীপের লাখ লাখ যাত্রী। এসময় কাদা-পানি মাড়িয়ে শাড়ি-কাপড় ভিজিয়ে নৌকায় উঠতে হয় তাদের। প্রতিদিন এ ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এ থেকে মুক্তি পেতে অস্থায়ী ড্রাম ব্রিজসহ নানা উপায় বের করলেও তাতে স্থায়ী কোন সমাধান হয়নি। এতে হতাশ দ্বীপ উপজেলা সন্দ্বীপের লাখ লাখ মানুষ। সরেজমিনে সন্দ্বীপ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট সন্দ্বীপের গুপ্তছড়া ও সীতাকুণ্ডের কুমিরা ঘাট গিয়ে দেখা গেছে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ রুটের যাত্রীরা। যাত্রীরা জানান, দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে […]