কক্সবাজার সদর থানাধীন হোটেল মোটেল জোন এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাহমুদুল হককে র্যাব-১৫ গ্রেপ্তার করেছে। বুধবার ( ৯ অক্টোবর) , র্যাব-১৫ এর একটি দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে। আটককৃত ব্যক্তি মাহমুদুল হক সদর উপজেলার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরী পাড়ার মৃত আশরাফুজ্জামানের পুত্র। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা ছিলো, মামলা নং-৫১। র্যাব-১৫ সুত্রে জানা যায়, ২০১২ সালের একটি হত্যা মামলার পলাতক আসামী মাহমুদুল হককে গ্রেপ্তারের […]