দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন উৎসবে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ হওয়া কিশোর প্রবাল দে প্রান্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সৈকতের কবিতা চত্বর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রবালের বাড়ি ঈদগাঁও উপজেলার হরিপুরে। প্রতিদিনের মতো এবারও কক্সবাজার সমুদ্র সৈকতে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল। হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। এই সময় প্রবালসহ তার বন্ধুরাও প্রতিমা বিসর্জনের জন্য সমুদ্র সৈকতে যায়। কিন্তু এক পর্যায়ে প্রবাল নিখোঁজ হয়ে যায়। পরিবারের […]