চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করে আসন্ন নির্বাচন সম্পন্ন করতে হবে। আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং সিসিটিভি ক্যামেরার মতো প্রযুক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা থাকছে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যেকোনো ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ চালাতে হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি গুরুত্বারোপ করে বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত কর্মকর্তাদের ব্যক্তিগত […]