চট্টগ্রাম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে ৯৪ দশমিক ৩৮ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করেন।   কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, সোমবার সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৪ দশমিক ৩৮ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে। জব্দকৃত কাঠগুলো কয়লারমুখ চেকপোস্ট বিজিবি হেফাজতে রয়েছে। পূর্বকোণ/পিআর 

২০ জানুয়ারি, ২০২৫ ০৪:৩২:১৪,

১৯ জানুয়ারি, ২০২৫ ০৮:৪৬:৪৯

১৯ জানুয়ারি, ২০২৫ ১১:৪৮:৩৫