চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার ২৭ জানুয়ারি বিকেলে সমিতির হলরুমে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির কর্মকর্তা ও সদস্যদের শপথবাক্য পাঠ করান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। সংগঠনের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা বদিউল আলম তালুকদার, মোহাম্মদ জসিম উদ্দিন, রাউজান পৌরসভা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল। […]