কক্সবাজারের উখিয়ায় হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয়ের ১৩ জন পরীক্ষার্থীরা প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পরীক্ষা দিতে না পেরে তারা সড়ক অবরোধ করে। উখিয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি কিছুক্ষণ আগে। স্কুলটির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন […]