সার্ভার জটিলতায় টেকনাফ উপজেলার সব ইউনিয়নে বন্ধ রয়েছে সরকারের বিনামূল্যে ৩০ কেজি চালের (ভিডব্লিউবি) এর আবেদন কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভোক্তভোগি নারীরা। সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ মে ভিডব্লিউবি আবেদনের শেষ দিন হলেও সার্ভার জটিলতার কারণে উপজেলার সব ইউনিয়নে থমকে আছে সরকারের বিনামূল্যে ৩০ কেজি চালের আবেদনের কার্যক্রম। নারীরা সকাল থেকে সারারাত কম্পিউটারের দোকানে বসে থাকলেও আবেদন করতে পারছে না। সার্ভার সচল করে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। সরকারি ৩০ কেজি চাউল সহায়তার সার্ভার বিপর্যয়, […]