কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ২টি রাইফেল ম্যাগাজিন, ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি ও ২ টি দেশীয় অস্ত্র ও ২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। […]