চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে রিকশাচালকের বিরুদ্ধে। বুধবার দুপুরে (৯ জুলাই) উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্যারটেক এলাকার সেকান্দর কলোনিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. নাছিরও (৪০) একই কলোনিতে ভাড়া বাসায় বসবাস করেন । ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ জুলাই) দুপুরে ভিকটিম কিশোরিসহ কয়েকজন মেয়ে কলোনির সামনে খেলছিলেন। এ সময় অটোরিকশার চালক মো. নাছির তাদের রিকশায় চড়ার প্রলোভন দেখান। দুজন মেয়েকে রিকশায় […]