চট্টগ্রাম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   নিহত আলাউদ্দিন ওই এলাকার কালা মনুর ছেলে।   স্থানীয়রা জানান, সকালে বাড়ির বৈদ্যুতিক সুইচবোর্ডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায় আলাউদ্দিন।   চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুস শফি বিষয়টি নিশ্চিত করেন। পূর্বকোণ/পিআর/এএইচ

২৬ জুলাই, ২০২৫ ০২:১৪:৫১,