চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টিকটক ভিডিও বানানোর সময় আটক ৮ শিশুসহ ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ সময় আদালত ৮ জন শিশুকে গাজীপুর শিশু কিশোর উন্নয়নকেন্দ্র ও বাকি চারজনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর কালাইয়ের দোকান এলাকা থেকে ওই ১২ জনকে আটক করা হয়। আটকরা হলেন- ইয়াছিন […]