অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কক্সবাজারের পেকুয়া বাজারের কাঠ ব্যবসায়ী আবু ছালেক (৫৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দু’দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২ অক্টোবর) মধ্যরাতে তিনি ইন্তেকাল করেন। আবু ছালেক পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতিও ছিলেন। মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, মগনামা বাজার পাড়ার আবু ছালেক কয়েকদিন আগে মহেশখালী থেকে আসার পথে সড়ক […]