কক্সবাজারের বাঁকখালীর তীরে দখলমুক্ত করা জায়গায় আবারও নতুন করে অবৈধ নির্মাণকাজ শুরু করেছে দখলদাররা। হাইকোর্টের নির্দেশনা এবং গত মাসের অভিযানে মুক্ত করা জমিতে পুনঃদখল ঠেকাতে এবার কঠোর অবস্থানে গেছে বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) ও জেলা প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় কক্সবাজার শহরের কস্তুরাঘাট সংলগ্ন বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। একদিন সময় বেঁধে দিয়ে সতর্কতা : অভিযান শেষে বিআইডব্লিউটিএ এর কক্সবাজারস্থ বন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াকিল সাংবাদিকদের জানান, গত ১ থেকে ৫ সেপ্টেম্বর পরিচালিত […]