দীর্ঘ এক যুগ পর বোয়ালখালী উপজেলার আমুচিয়া রাবার বাগানের গাছ থেকে নতুন করে শুরু হয়েছে রস সংগ্রহ। চলতি অক্টোবর মাসের শুরু থেকে এ রস সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন উদ্যোক্তা। উদ্যোক্তা অলক বড়ুয়া জানান, আমুচিয়ার এ বাগানে প্রায় ১০ হাজার রাবার গাছ রয়েছে। প্রতিদিন ভোর ৫টা থেকে শ্রমিকরা গাছের নির্দিষ্ট অংশের বাকল কেটে দেন। সেখান থেকে গড়িয়ে পড়া দুধের মতো সাদা নির্যাস পাত্রে সংগ্রহ করা হয়। সকাল ৯টার মধ্যে পাত্রগুলো থেকে রস একত্র করে প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করা […]