চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘর থেকে ৫১ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রবিবার (২৬ অক্টোবর) উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার মৃত মোস্তফার ছেলে মো.নুরন্নবী (৪৩), মো. আবুল হাশেমের ছেলে মো.আবুল বাশার (২৭) ও মো. আব্দুল রহিমের ছেলে মো. আব্দুল করিম (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাজার ইউনিয়নের […]