চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় তৈরি ৬০০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বড়ডলু ডিপি পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে মো.বাদশা (৪০) ও কই জেলার মানিকছড়ি উপজেলার টিনটহরী ইউপির বড়ডলু (গুতাইছড়ি) এলাকার আব্দুল হকের ছেলে আনোয়ার হোসেন (৩১)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট এলাকার মজলিশের দীঘির পাড়স্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত হতে […]