কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি কুকুর মারা গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে, যার ফলে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা। তিনি জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটি ৭০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়েতে গেলে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয় এবং কোনো ত্রুটি আছে […]