মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূলীয় জলসীমানায় অবৈধভাবে প্রবেশ করার দায়ে বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জেলেকে আটক করেছে বলে দাবি করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৭ অক্টোবর ৪ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান […]