চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শওকত আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৭ অক্টোবর উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতের খবর নিশ্চিত করে তার ভাই লিয়াকত আলী বলেন, হামলাকারীরা আমার ভাইকে কয়েক দফায় নির্মমভাবে আঘাত করেছে। আমি এই হত্যার ন্যায্য বিচার চাই। হামলার ঘটনায় আহত মিনু আক্তার […]