চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে বিজিবির ছোট ফরিংগা বিওপির থেকে পরিচালিত এই অভিযানে ভারতীয় গরুগুলো জব্দ করে সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহলদল মধ্যরাতে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির প্রায় ২০০ গজ ভেতরে তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোর ৪টার দিকে ভারতীয় চোরাকারবারীদের একটি দলকে সীমান্তবর্তী […]