জাপানের কাগোশিমা সিটি কর্তৃক কাগোশিমা সিটি ফ্রেন্ডশিপ পার্টনার হিসেবে মনোনীত হলেন বাংলাদেশি তোফাজ্জল মো. রাকিব। বিশ্বের বিভিন্ন দেশের ১১ জন এই পুরস্কার পেয়েছেন। সাধারণত যারা সব কমিউনিটির সাথে সংস্কৃতির বিনিময় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তারা এই পুরস্কারের জন্য মনোনীত হন। তোফাজ্জল মো. রাকিবের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মুন্সিমোড়া গ্রামে। তিনি ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্যাথলজি ও প্যারাসাইটোলজি অনুষদের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থেকে পিএইচডি করতে জাপান […]