চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২৩’। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। এছাড়া রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)। শুক্রবার ও শনিবার (৮ ও ৯ সেপ্টেম্বর) চবির ব্যবসায় শিক্ষা অনুষদে অনুষ্ঠিত হয়েছে এ বিতর্ক প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় ৫০ এর অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮টি দল এবং স্কুল ও কলেজ পর্যায়ের ২৪টি দলের বিতার্কিকরা অংশগ্রহণে করেন। […]