৪ দফা দাবিতে মানববন্ধন করেছে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ। শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চার দফা দাবিগুলো হলো, গত ২৮ জুন কোরবানি ঈদে টিকেট বিড়ম্বনায় কুমিরা ঘাটে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত ৯ জনের নামে মামলা প্রত্যাহার করা, কুমিরা ঘাট উন্মুক্ত করে দেয়া, যাত্রী হয়রানি বন্ধ এবং নিরাপদ নৌ-যাতায়াতের ব্যবস্থা করা। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মিজানুর […]