কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অপহরণের ২৩ ঘণ্টা পর শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাতের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এরফান (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া যায়। গ্রেপ্তার এরফান টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া মুফতি আলী আহমদের ছেলে। নিহত ফারিহা জান্নাত একই এলাকার সানা উল্লাহর মেয়ে। সে হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার নুরানী বিভাগের ৩য় শ্রেণির ছাত্রী। বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন […]