কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে ক্ষেতের ধান ছাগলে খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোহাম্মদ শরিফ নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ শরিফ পিএমখালীর ছনখলা উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দা। রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল করিমকে স্থানীয়রা ‘রোহিঙ্গা’ হিসেবে চিহ্নিত করেছেন, যার বিরুদ্ধে আগেও একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত পাঁচ দিন আগে। মোহাম্মদ […]