‘যুদ্ধকালীন চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানের অদূরদর্শী নির্দেশনার কারণে মিরসরাই উপজেলা সদরের অছিমিয়া ব্রিজ এলাকায় ৬০ থেকে ৭০ জন বাঙালি সেনা, ইপিআর ও আনসার সদস্য প্রাণ হারান।’ ১৯৭১ সালের বাঙালির মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে এমন দাবি করেন মিরসরাইয়ের বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন চৌধুরী। যুদ্ধকালীন বাঙালি আর্মি, ইপিআর ও আনসার সদস্যদের নিয়ে গড়া ১৩১ প্লাটুন গ্রুপের এ বীর মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধ শুরুর অল্প কিছুদিন পূর্বে কুমিল্লা সেনানিবাসে ফোর বেঙ্গল রিজিমেন্টে আমি একজন নতুন রিক্যুট সেনা সদস্য […]