আসন্ন ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিন প্রার্থী। মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। এর মধ্যে দুজন চেয়ারম্যান প্রার্থী এবং একজন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা আজিজুল হক রুবেল তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। পারিবারিক […]