তেহরানে হামলার জন্য ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ‘তিক্ত ও যন্ত্রণাদায়ক’ পরিণতির জন্য দেশটিকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। আজ শুক্রবার ভোররাতে তেহরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি একটি বিবৃতি দিয়েছেন বলে আল জাজিরার লাইভে বলা হয়েছে। ইরানের সরকারি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি […]