টাঙ্গুয়ার হাওর- সুনামগঞ্জের বিস্তীর্ণ জলরাশি, দূরের মেঘালয় পাহাড়, ডুবে থাকা গাছপালা আর আকাশ-জলের অপূর্ব মেলবন্ধন। প্রকৃতির এই বিশাল নিঃশব্দ সৌন্দর্যের মাঝেই ৯ থেকে ১২ আগস্ট জাহাজে কাটানো কয়েকটি দিন আমাদের সিএমসি-২০-এর জীবনে হয়ে রইল এক অসাধারণ স্মৃতি। ১৯৭৮ সালে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রবেশ করেছি তখন আমরা ঝকঝকে তরুণ। তারপর প্রায় পেরিয়ে গেছে পঞ্চাশ বছর। জীবনের বিচিত্র পথ আমাদের নিয়ে গেছে নানা দিকে- পেশা, পরিবার, দায়িত্ব, সাফল্য, ব্যর্থতা, আনন্দ-বেদনার অসংখ্য অধ্যায় শেষে আজ আমরা অনেকটাই অবসরে। সন্তানরা বড় হয়েছে; […]