অস্ট্রেলিয়ার সঙ্গে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্কটিশরা। একইসঙ্গে অজিদের এই জয় সুপার এইটে নিয়ে গেল ইংলিশদের। গতকাল রাতে নামিবিয়াকে বৃষ্টি আইনে হারিয়ে নিজেদের কাজটা সম্পন্ন করে রাখে ইংল্যান্ড। এরপর জস বাটলারদের নজর ছিল সেন্ট লুসিয়ায়। যেখানে ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (১৬ জুন) ভোরে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড় তোলেন স্কটিশরা। টপঅর্ডার ব্রেন্ডন ম্যাকমুলেন দলটির হয়ে বিশ্বকাপের দ্রুততম ফিফটি করেছেন ম্যাচটিতে। শেষ পর্যন্ত স্কটল্যান্ড সংগ্রহ করে […]