টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সুপার এইট পর্বে শেষ হয় বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। এরপরই দেশের বিমানের অপেক্ষায় ছিল টাইগাররা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার এইটে ভক্তদের হতাশ করেছে টাইগাররা। তারপরও ম্যাচজয়ের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের নজির এবারই গড়লো টাইগাররা। গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোই মন্থর উইকেটে খেলেছে বাংলাদেশ। যা অনেকটাই […]