চার ওভার বল করে পাননি কোন উইকেট। নিজের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বাবর আজমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। বাবরকে আউট করার দুই বল পরই আরেকটি উইকেটের দেখা পেতে পারতেন সাকিব। আগা সালমান তাকে সামনের পায়ে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো বল পাননি। ব্যাটের ভেতরের কানায় বল লেগে শর্ট লেগে ওত পেতে থাকা জাকির হাসানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ডাইভ দিয়েও ধরতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে পাকিস্তান। রিজোয়ান ১৪ ও সালমান […]