মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ গড়েও স্বস্তিতে নেই পাকিস্তান। ৩ উইকেটেই ওই সংগ্রহ পার করে এখন বড় লিডের পথে ইংল্যান্ড। চতুর্থ দিনের প্রথম সেশনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তাদের রান ৩ উইকেটে ৬৫৮, লিড ১০২ রানের। প্রথম সেশনে রান উঠেছে ২৯ ওভারে ১৬৬। চতুর্থ উইকেটে জো রুট আর হ্যারি ব্রুক এরইমধ্যে ৪০০ রানের জুটি গড়ে ফেলেছেন। দু’জনই করেছেন ডাবল সেঞ্চুরি। রুট ২৫৯ আর ব্রুক ২১৮ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে এক ইনিংসে […]