মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। সেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। ৩০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরকে বর্ণাঢ্য করতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল ফেস্টে স্থানীয় পারফর্মাররাও মঞ্চ মাতাবেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সিলেট ও চট্টগ্রামের ভেন্যুতে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। তবে শুধু মিরপুরের অনুষ্ঠানেই পারফর্ম করবেন রাহাত […]