প্রায় চারশ বছর আগে এ অঞ্চলে মগ জলদস্যুদের ভীষণ উপদ্রব ছিল। বার্মা, অর্থাৎ আজকের মিয়ানমার থেকে আসা মগ জলদস্যুরা সে সময় বাংলাদেশের এক বিস্তীর্ণ এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব বানিয়েছিল। ফরাসি পরিব্রাজক বার্নিয়ের সে সময়ের মগদস্যুদের লুণ্ঠন ও অত্যাচারের যে বিবরণ দিয়েছেন, তা পড়ে এখনো রক্ত হিম হয়ে আসে। ১৬৬৬ খ্রিস্টাব্দে শায়েস্তা খান চট্টগ্রাম জয় করার পর মগদের সন্ত্রাসের রাজত্বের অবসান হয়। তবে মগদস্যুদের অত্যাচার-নির্যাতন ও লুটপাটকে আজো স্মরণীয় করে রেখেছে ‘মগের মুল্লুক’ প্রবাদটি। অরাজক পরিস্থিতি বোঝাতে বাংলায় বেশ জনপ্রিয় প্রবাদ […]