দুয়ারে কড়া নাড়ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের নির্বাচন। আগামী ৫ নভেম্বর মার্কিন নাগরিকরা চার বছরের জন্য প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোট দেবেন। এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে প্রধান্য পাচ্ছে অভিবাসন নীতি, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য ইস্যু ও অর্থনৈতিক মন্দা। এরমধ্যে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। মার্কিন মদদপুষ্ট ইসরায়েল প্রতিশোধমূলক পাল্টা হামলার কথা বললেও এখনও আক্রমণ চালায়নি। […]