উপজেলা পরিষদ নির্বাচন কবে হবে সে বিষয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, ‘যেহেতু সামনে এসএসসি পরীক্ষা আছে, এর পরপরই রোজা শুরু হবে। রোজার মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। ঈদের পরপরই যাতে নির্বাচন হয়, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৩১ মের মধ্যে ধাপে ধাপে এই নির্বাচন শেষ করা হবে।’ মঙ্গলবার (২৩ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি মো. আলমগীর আরও বলেন, ‘মনোনয়ন তোলা, জমা […]